1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ওয়ারীর ‘গডফাদার’ অটো সজলসহ ৪ জন গ্রেপ্তার: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

  • প্রকাশকাল: রবিবার, ৩ মে, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শুরুতেই ভার্চুয়ালি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ঠাকুরগাঁওয়ে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা।
পরে জাতীয় পতাকা ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্থানীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, এনডিসি মো. নাঈম আশরাফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী, সাবেক কৃতী ফুটবলার ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জুলুসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ মোট ৬টি ইভেন্টে ছেলে ও মেয়েদের খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ