1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ওয়ারীর ‘গডফাদার’ অটো সজলসহ ৪ জন গ্রেপ্তার: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর

গোয়েন্দা ও হাটহাজারী থানার যৌথ অভিযান

  • প্রকাশকাল: শনিবার, ২ মে, ২০২৬

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানার যৌথ অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একাধিক মামলার আসামি ওসমান গনি @ মনা (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. আনুমানিক দুপুর ২টা ৫৫ মিনিটে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির দখল ও হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত:
অভিযানে একটি বিদেশী ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১,০০০ (একান্ন হাজার) টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য প্রদান করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামি হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়।
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ