1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৫ টি ককটেইল’সহ ০১ জন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে?

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতুতে জীবনের ঝুঁকি, শিক্ষার্থীদের নিত্যদিনের দুর্ভোগ হলদিয়া ইউনিয়ন ও আমতলী সদর ইউনিয়নের সংযোগ সেতু ভেঙে পড়ার পথে • চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকিতে

  • প্রকাশকাল: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পারাপার করছেন শতাধিক মানুষ, যার মধ্যে অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আমতলী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, দক্ষিণ নীলগঞ্জ এলাকায় একটি নড়বড়ে সেতু দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ চলাচল করেন। এলাকাটিতে ছোট নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কওমি মাদ্রাসা এবং উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসাসহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে যেতে শিক্ষার্থীদের এই ঝুঁকিপূর্ণ সেতুই একমাত্র ভরসা।

অন্যদিকে, হলদিয়া ইউনিয়নের সোনাউটা এলাকা এবং আমতলী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, ছোট নীলগঞ্জ এলাকার মধ্যবর্তী খালের ওপর নির্মিত সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে কাঠামো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং এটি এখন ভেঙে পড়ার উপক্রম।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুগুলো দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। একই খালের ওপর থাকা আরও দুটি সেতুর অবস্থাও নাজুক হয়ে পড়েছে, ফলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

অভিভাবকরা জানান, প্রতিদিন সন্তানদের ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে, যা নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা হোক। তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ