1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

গাজীপুরে প্রাণবন্ত আয়োজন ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের পূবাইল এলাকায় অবস্থিত আপন ভুবন রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর উদ্যোগে লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে দেড় দিনব্যাপী এই আয়োজনে জেলার শতাধিক লায়ন ও লিও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক এবং তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে বিভিন্ন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল প্যারেড অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন প্যারেড কমান্ডার লিও মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।

এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান (ডিস্ট্রিক্ট গভর্নর), লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার (ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর) এবং লায়ন রফিকুল বারী মুক্তা (সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর)।

ক্যাম্পে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ‘পিস পোস্টার’ ও ‘ট্যালেন্ট শো’ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। লিডারশিপ উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন লায়ন নাজমুল হক ও লায়ন কাজী সাইফুল ইসলাম।

বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং ‘সেরা লিও’ নির্বাচিত হন লিও আব্দুল জাহের রানা। রাতের ক্যাম্প ফায়ার ও ডিজে প্রোগ্রাম আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পরদিন প্রাতরাশ শেষে ক্যাম্পের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ