1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

ডুমুরিয়ায় উচ্চফলনশীল সূর্যমুখী ‘হাইসান-৩৬’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলার হাজিবুনিয়া গ্রামে উচ্চফলনশীল ও লবণাক্ততা সহিষ্ণু সূর্যমুখী বীজ ‘হাইসান-৩৬’ জাতের উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এসিআই কোম্পানির উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, “বর্তমানে বাজারে সয়াবিন তেলের ওপর নির্ভরতা কমিয়ে সূর্যমুখীর স্বাস্থ্যসম্মত তেল উৎপাদন বাড়ানো সময়ের দাবি। সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল মুক্ত, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ইতিবাচক। সরকারের কৃষিবান্ধব নীতি অনুসরণ করে উন্নত জাত চাষ করলে দেশ ভোজ্য তেলের ঘাটতি কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে।”
মাঠ দিবসে আলোচকবৃন্দ জানান, হাইসান-৩৬ একটি উচ্চফলনশীল হাইব্রিড জাত, যা উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই জাতের বীজে তেলের পরিমাণ প্রায় ৪২-৪৪ শতাংশ। এটি স্বল্প মেয়াদী হওয়ায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলে একই জমিতে পরবর্তী ফসল চাষের সুযোগ পান। এছাড়া ধান বা অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে সেচ ও সারের খরচ কম হওয়ায় কৃষকরা অধিক মুনাফা অর্জন করতে পারেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তহিদ আলম ভূঁইয়া। এসিআই বীজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ গোলাম সোবহান এবং এরিয়া ম্যানেজার মিরাজ আলী। ডুমুরিয়া টেরিটোরি এক্সিকিউটিভ মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ