1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

রংপুরে বাসচাপায় নিহত ঠিকাদার

  • প্রকাশকাল: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জুয়েল হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৬ টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন ঠিকাদার। জুয়েল হোসেন কেল্লাবন্দ এলাকার বাসিন্দা এবং বর্তমানে আদর্শপাড়ায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।

দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, টার্মিনাল থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় মোটরসাইকেল রোডডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত দিকে পরে যায় এমন সময় চলন্ত অজ্ঞাত বাসে চাপা পরে জুয়েল। স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ