1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

যেই সরকার আসবে আসুক হামলা নির্যাতনের শিকার হয় সাংবাদিক

  • প্রকাশকাল: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোন সরকার মাথা ব্যথা করে না প্রশাসনিক ভাবে দেননি কোন দিন আইন আনুগ সহযোগিতা ।এমন কি আজও পর্যন্ত সাগর রুনি হত্যার বিচার বাংলার মাটিতে হয়নি। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা এবং ভিডিও ধারণ করতে গিয়ে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ১২টায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকসু নেতৃবৃন্দ।
আহত চার শিক্ষার্থী হচ্ছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম। তাদের মধ্যে আবির হাতে গুরুতর আঘাত পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, রেলক্রসিং সংলগ্ন ইসলামিয়া হোটেল থেকে দুইজন সিনিয়র ও কয়েকজন বন্ধু মিলে খাওয়া শেষে বাসে ওঠার সময় পেছন থেকে একজন হঠাৎ মজার ছলে ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তি তেড়ে এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে সময় টিভির এক প্রতিনিধি ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তাকে মারধর করা হয় এবং লাঠি দিয়ে তার হাতে আঘাত করা হয়। এ ঘটনায় আরও দুইজন শিক্ষার্থী আহত হন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, ‘আমরা দুইজন সিনিয়র এবং ফ্রেন্ডরা মিলে হোটেলে খেতে গিয়েছিলাম। খাওয়া শেষে বাসে আসার জন্য দাঁড়ালে পেছন থেকে দুইজন স্লোগান দিয়েছিল। তখন স্থানীয় দুইজন তেড়ে আসে। আমাদের তিনজনকে ঘুষি মারতে শুরু করে। তখন সময় টিভির প্রতিনিধি আবির ভিডিও করলে তার হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। ও হাতে গুরুতর আঘাত পেয়েছে।’
এ সম্পর্কে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এধরণের ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনা চবিয়ানদের ধৈর্য্যের সীমা অতিক্রম করে চলেছে। প্রশাসনকে বলবো অতি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেন। বারবার আমাদের শিক্ষার্থীদের ও সাংবাদিকদের স্থানীয়দের হাতে মার খাওয়ার কোনো যৌক্তিকতা নাই। আমি চবিয়ান ভাই–বোনদের উদ্দেশ্যে বলবো সকলেই দায়িত্বশীল আচরণ করুন, প্রশাসনিক ভাবেই উক্ত সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, একজন সাংবাদিকসহ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩ জন শিক্ষার্থীকে মারধর করার খবর পেয়েছি। তাদের মধ্যে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং একজন চবি মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ঘটনা জানার পর আমরা পুরো টিম ঘটনাস্থলে আসি। এখানে হাটহাজারী থানার ওসিসহ পুলিশ সদস্যরা আছেন, দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।
চবি মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, ‘আমাদের কাছে আশিক ও আবির নামে দুইজন রোগী এনেছে তার বন্ধুরা। আবিরের বাম হাতের কনুইয়ের উপরে মারাত্মক আঘাত পেয়েছে। ভেঙে গেছে কিনা এখনও বলা যায় না। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এঙ–রে এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে প্রেরণ করেছি। আর আশিকের বাম হাতের মাংসপেশীতে মারাত্মক আঘাত লেগেছে। তার হাতে ব্যথা উপশমের ওষুধ দিয়ে আপাতত অবজারভেশনে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ