1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
‎চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় একাধিক সাংবাদিককে হুমকি, লাঞ্ছনা ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। বুধবার (১১ এপ্রিল ২০২৬) ভুক্তভোগী সাংবাদিক রেবেকা সুলতানা (৩১) এ জিডি করেন।

‎জিডিতে উল্লেখ করা হয়, রেবেকা সুলতানা একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৮ এপ্রিল বিকাল আনুমানিক ৪টার দিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত মো. জামাল উদ্দিন (৫৫) তার সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকের মোবাইলে ফোন করে অশালীন ভাষায় কথা বলেন এবং প্রকাশিত সংবাদ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকিও দেন।

‎ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থলে অভিযুক্তের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, যারা সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করেন এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলেন। এমনকি শারীরিকভাবে আঘাত করার হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

‎এদিকে, একই ঘটনায় আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা হলেন- এস এম মিজান, রেবেকা সুলতানা রেখা, শহিদুল ইসলাম, মুরাদ হোসাইন বিপ্লব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ