1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন

  • প্রকাশকাল: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ খ্রি. মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম। শপথ গ্রহণ শেষে পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করেন।অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেখ ফরিদ-এর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। কমিটির অন্যান্য শপথ গ্রহণকারী সদস্যরা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট জিতেন চন্দ্র পাল ও অ্যাডভোকেট মোঃ রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন প্রধান, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন (সুলতান) এবং কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহরিয়ার ইবনে মোস্তফা (শুভ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেন অ্যাডভোকেট মোঃ রফিজ উদ্দীন, অ্যাডভোকেট নাজমা ইসলাম, অ্যাডভোকেট মোঃ আহসান হাবিব এবং অ্যাডভোকেট মোঃ আনোয়ারুল হক (সাগর)।উক্ত অভিষেক অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিমসহ সমিতির আইনজীবীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। নতুন এই কমিটি আগামী এক বছর (১৪৩৩ বঙ্গাব্দ) আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও সমিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ