1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের

ঠাকুরগাঁওয়ে আলীরমোড় হাইওয়েতে বিআরটিসি বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁও সদর থানাধীন ১২নং সালন্দর ইউনিয়নের আলীরমোড় এলাকায় হাইওয়ে মহাসড়কে একটি বিআরটিসি বাসের সাথে মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস (রেজিঃ ঢাকা-মেট্রো-ব-১১-২২০৩) এবং ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মিনি পিকআপ (রেজিঃ ঢাকা-মেট্রো-ন ১৫-১৮৫৮) আলীরমোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ নাঈম ইসলাম (৩০)-কে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে পিকআপ চালক মোঃ সফিকুল ইসলাম (৪৫) হাসপাতালে ভর্তি আছেন। বিআরটিসি বাসের হেলপার মোঃ বাবু মিয়া (৩০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে।

নিহত ব্যক্তি:মোঃ নাঈম ইসলাম (৩০), পিতা: মোঃ মোবারক হোসেন, গ্রাম: দূর্গাহাটা, থানা: গাবতলী, জেলা: বগুড়া।

আহত ব্যক্তিরা:১) মোঃ সফিকুল ইসলাম (৪৫), পিকআপ ড্রাইভার; পিতা: আবুল হোসেন সরকার; গ্রাম: বজরু জামালপুর, থানা: সাদুল্লাপুর, জেলা: গাইবান্ধা।২ মোঃ বাবু মিয়া (৩০), বিআরটিসি হেলপার; পিতা: মোঃ সমসের আলী; গ্রাম: পীরজাবাদ (উপশহর), জেলা: রংপুর।

দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ