1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী (বিএনপি), সাধারণ সম্পাদক শেখ ফরিদ( স্বতন্ত্র )— বিএনপি ৭, স্বতন্ত্র ৫ বিজয়ী

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নুরেআলম শাহ , ঠাকুরগাঁও প্রতিনিধি//ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী (বিএনপি), সাধারণ সম্পাদক শেখ ফরিদ( স্বতন্ত্র )— বিএনপি ৭, স্বতন্ত্র ৫ বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার ( ৯  এপ্রিল) জেলা আইনজীবী সমিতি-এর নির্বাচন (২০২৬–২০২৭) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০:০০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪:০০টায় শেষ হয়। মোট ২৬৩ ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করে রাত ১১:২০টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিএনপি প্যানেল থেকে সভাপতি-সহ ৭ জন এবং স্বতন্ত্র (আওয়ামী লীগ সমর্থিত) প্যানেল থেকে সাধারণ সম্পাদক-সহ ৫ জন বিজয়ী হন। জামায়াতে ইসলামী প্যানেল থেকে কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ ইউসুফ আলী (বিএনপি) ১১৫ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি পদে গীতেন চন্দ্র পাল (স্বতন্ত্র) ১২০ ভোট এবং মোঃ রুহুল আমিন (স্বতন্ত্র) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ (স্বতন্ত্র) ৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। সহকারী সাধারণ সম্পাদক পদে মোঃ সোহরাব হোসেন প্রধান (স্বতন্ত্র) ১০৫ ভোট পান। লাইব্রেরি সম্পাদক পদে মোঃ আব্দুল মান্নান (বিএনপি) ১০৪ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ কামাল হোসেন (বিএনপি) ১০৯ ভোট এবং কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ শাহরিয়ার ইবনে মোস্তফা (স্বতন্ত্র) ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সদস্য পদে বিএনপি প্যানেল থেকে মোঃ রফিজউদ্দিন (১৫২), নাজমা ইসলাম (১৮৮), মোঃ আহসান হাবিব (১৭৬) এবং মোঃ আনোয়ারুল হক (১৪৫) ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ ও অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন তালুকদার। সাদা পোশাকে ডিএসবি ও ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনজীবী মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ