ষ্টাফ রিপোর্টার: দেশের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর প্রতি সম্মান ও স্বীকৃতি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আদিবাসীরা হলো বাংলাদেশের ভূমির পুত্র ও কন্যা প্রথম থেকেই।” তিনি জানান, এসএমই ঋণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তুলতে সরকার কাজ করতে চায়।
৩১ মার্চ ২০২৬ তারিখে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব।
বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে লক্ষ্যভিত্তিক সহায়তা প্রয়োজন। এসএমই ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে তাদের উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করে টেকসই জীবিকা নিশ্চিত করা সম্ভব।তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন পরিকল্পনায় আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর ঠাকুরগাঁওয়ের পৌরসভার ৯ নং ওয়ার্ডের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী দিপালি খালকো’র এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আশা করছি বাংলাদেশে এই প্রথম বারের মত আপনাদের মধ্য থেকে সংরক্ষিত নারী আসনে একজন প্রার্থী সংসদে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মামুন।
Leave a Reply