1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লার নিমসার দৈনিক  কাঁচা বাজার রক্ষায় ব্যবসায়ী ও মালিকদের মানববন্ধন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। পদ্মা নদীর তীর রক্ষায় লৌহজংয়ে মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড, জব্দ ২টি বাল্কহেড বাল্যবিবাহ প্রশংসা নয়, আইয়ামে জাহেলিয়াতের ঘৃন্য বিষয় -আল্লামা ইমাম হায়াত রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু চট্টগ্রামে চালক ও শ্রমিকদের দক্ষতা, শব্দ দূষণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা বাল্যবিবাহ প্রশংসা নয়, আইয়ামে জাহেলিয়াতের ঘৃন্য বিষয়।-আল্লামা ইমাম হায়াত। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থীদের মাঠ প্রস্তুতি সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’

পদ্মা নদীর তীর রক্ষায় লৌহজংয়ে মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড, জব্দ ২টি বাল্কহেড

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, লৌহজং (মুন্সীগঞ্জ):
পদ্মা নদীর সরকারি বাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু ভরাটে জড়িত থাকার দায়ে তিন ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে বালু ভর্তি দুটি অবৈধ বাল্কহেড জব্দ করা হয়।

​মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে আটককৃত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ​মোঃ রুবেল সরদার (৪০), ​মোস্তফা মাদবর (৭০), ​সামসুল হক (৪২), ​​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বাঁধ ও নদীর তীরবর্তী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ভরাট করে আসছিল। এর ফলে নদীর গতিপথ ও সরকারি বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। অভিযানে প্রায় ১০,০০০ (দশ হাজার) ঘনফুট বালুসহ দুটি অবৈধ বাল্কহেড জব্দ করা হয়।

​”পদ্মা নদীর তীর ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন আপসহীন থাকবে।”

উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছেন, ​নদী তীরবর্তী এলাকায় অবৈধ বালু ভরাট বন্ধে প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা জানান, বাঁধ রক্ষায় এমন কঠোর অবস্থান নিয়মিত বজায় রাখা প্রয়োজন, অন্যথায় বর্ষা মৌসুমে নদী ভাঙনের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যেতে পারে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ