1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২

ক্ষতিগ্রস্থ কৃষকের মাঠে কৃষি কর্মকর্তা

  • প্রকাশকাল: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৬ মার্চ/২৬

জয়পুরহাট জেলার মাটি আলু উৎপাদনে উৎকৃষ্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা গতবছরের লোকসান কাটিয়ে উঠতে ধারদেনা ও লোন করে আলুর চাষ করেছে। ফলনো বেশ ভালো হয়েছে কিন্তু বিধিবাম আকর্ষিক বৃষ্টিতে তলিয়ে যায় কৃষকের মাটির নিচের স্বপ্নের ভান্ডার। একদিকে বাজারে দরপতন, অন্যদিকে বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি এতে দিশেহারা কৃষক সমাজ।

উপজেলার আটাপুর ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু বলেন, ২০-২২ লক্ষ্য টাকা খরচ করে প্রায় শত’বিঘা জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছিলাম বৃষ্টির পানিতে সব শেষ। শুকনো জমি থেকে আলু উত্তোলন খরচ কাঁদা পানির মধ্য থেকে দ্বি-গুনের বেশি। ইরিবোরো চাষাবাদের সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আলু সহ জমি চাষ ইরি ধান লাগিয়েছি বলেনও, জানান তিনি। আমু আরো বলেন, বর্তমান সরকার যেহেতু খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন হলে হঠাৎ বৃষ্টির পানিতে আমাদের কৃষকের ফসলের আগামীতে ক্ষতি করতে পারবে না। কুসুম্বা ইউনিয়নের জাম্বুবান গ্রামের কৃষক মোঃ বেলাল হোসেন বলেন, এবছর অনেক টাকা খরচ করে ৪২’বিঘা জমিতে আলু চাষ করেছিলাম ২’দিনের বৃষ্টিতে সবশেষ। পানির নিচে তলিয়ে যাওয়া আলুগুলো ঘরে নিতে চড়া দামেও মিলছে না শ্রমিক। বাধ্য হয়ে পরিবারের ছোট বড় সবাই মিলে আলু উত্তোলন করছি বলে জানান তিনি। আমাদের এমন দূরাবস্থার খবর পেয়ে আলুর জমিতে ছুটে এসেছে কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে এ উপজেলায় ৭,৬৯০’হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। আকস্মিক বৃষ্টিতে প্রায় ১৩৫ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের মাঠের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা থাকলে ক্ষতির পরিমান আরও অনেক কম হত। উপজেলার আলুর ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ