1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৫ টি ককটেইল’সহ ০১ জন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে?

রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

  • প্রকাশকাল: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে রংপুর বিভাগের সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ই মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করতে এই সরকার বদ্ধপরিকর। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রসঙ্গে তিনি বলেন, অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কাজ। সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের পেনসন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুরের সভাপতি মোহাম্মদ এনামুল আহসান বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তিনি সরকারের সঙ্গে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো: রমিজ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিককে ১১ লক্ষ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদানের চেক এবং সাংবাদিকদের ৯৪ জন মেধাবী সন্তানকে ১৫ লক্ষ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ