1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

সমতাভিত্তিক সমাজ গড়তে নারী দিবসে কলকাতার কলেজ স্কোয়ারে পদযাত্রা

  • প্রকাশকাল: রবিবার, ৮ মার্চ, ২০২৬

লুতুব আলি, কলকাতা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমগ্র পৃথিবীব্যাপী এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এদিন কলকাতার কলেজ স্কোয়ার্ড থেকে একটি বিশাল পদযাত্রার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। ১৮৫৭ সালে নিউইয়র্কের একটি সুতো কারখানায় নারী শ্রমিকদের উপর অমানবিক মজুরি বৈষম্য, অমানবিক কর্ম ও পরিবেশের বিরুদ্ধে সেখানকার কর্মরত নারী শ্রমিকেরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিল। এই আন্দোলন সমগ্র পৃথিবীব্যাপী রেখাপাত করে। এই আন্দোলনের ফসল হিসেবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পায়। নারী দিবসের প্রাসঙ্গিকতা এখনও অপরিসীম। সমাজে নারীর অবস্থান উন্নয়নে, তাদের অধিকার প্রতিষ্ঠায় এবং বৈষম্য দূরীকরণে এই দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীরা এখন শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি এবং ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু এদিন পদযাত্রা চলাকালীন বলেন, এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। নারী নির্যাতন, বৈষম্য এবং কর্ম ক্ষেত্রে সমান সুযোগের অভাব এখনো অনেক নারীর পথ চলাকে অনেক সময় কঠিন করে তোলে। তাই নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি সমতাভিত্তিক সমাজ গড়তে নারী পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এদিন কলেজ স্কোয়ারে পদযাত্রা শুরু হওয়ার প্রাক্কালে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করা হয়। এই মাল্য দানে অংশগ্রহণ করেন কবি আরণ্যক বসু, বরুণ চক্রবর্তী, সিরাজুল ইসলাম ঢালী, মুকুল চক্রবর্তী, ড. অমর ঘোষ, ড. সোহিনী চক্রবর্তী। পদযাত্রায় সংগীত পরিবেশন করেন ড. দীপা দাস, অঞ্জলি বেলেল, সুস্মিতা চট্টোপাধ্যায়, ঝিমলি চক্রবর্তী। কবিতা পাঠ করেন প্রত্যুষা চট্টোপাধ্যায়, সীমা সোম, ড. সমরেন্দ্রনাথ ঘোষ। নৃত্যানুষ্ঠানে অংশ গ্রহণ করেন কনীনিকা রায় চৌধুরী। পদযাত্রার অনুষ্ঠানে সেরা বঙ্গ নারীর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী ও কবি জয়তী চক্রবর্তী ও সঙ্গীতা বসু রায় কে। পদযাত্রার অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন পৌলভি মিশ্র, সায়ন বেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ