1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযানগোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ খাগড়াছ‌ড়ি‌তে ২ ইউপিডিএফ সদস‌্য নিহত, আহত ১,অস্ত্র উদ্ধার দুর্নীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক এবার চেক মামলায় জেলে। গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা“একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে” ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় আরেক আসামি গ্রেপ্তার

  • প্রকাশকাল: সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১ মার্চ) রাতে সদর উপজেলার পাঁচদোনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় করা মামলায় মোট ৮ আসামিকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব–১১–এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইছাহাক ওরফে ইছা (৪০)। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায়।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাধবদী এলাকার একটি সরষেখেত থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা হয়।

এরই মধ্যে ইছাহাককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ পর্যন্ত গ্রেপ্তার ৮ আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), মো. আইয়ুব (৩০) ও ইছহাক ওরফে ইছা (৪০)। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পলাতক আছেন আবু তাহের (৫০)।

পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ