1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক ডিজেল-পেট্রোলের অভাব, বিদ্যুতের ঘাটতি ও বাড়তি দামে জ্বালানি—ফসল হুমকির মুখে জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ—সেনবাগে খাল কাটার কাজ শুরু ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ায় এমপির নির্দেশ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন নীরব চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে – ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশকাল: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ঋণী। তারা সবসময় আমাকে সমর্থন দিয়ে এসেছে। নির্বাচনেও তাদের সমর্থনের কারণেই আজ আমি কাজ করার সুযোগ পেয়েছি।”
দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, “মাত্র কয়েকদিন আগে, ১৭ তারিখে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এখন দেশের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।”
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কাজ করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এনে সচল করার কার্যক্রম চলমান রয়েছে।”
পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পুনঃতদন্ত হবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই কার্যকর হবে। তদন্ত হয়েছে। প্রয়োজন হলে আবারও তদন্ত করা হবে। বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে।”
এনসিপির পক্ষ থেকে ‘এটি একটি মীমাংসিত বিষয়, অযথা বাড়াবাড়ি কেন’—এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে তারাই ভালো জানে। তাদের কাছেই প্রশ্ন করুন।”
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ