1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক ডিজেল-পেট্রোলের অভাব, বিদ্যুতের ঘাটতি ও বাড়তি দামে জ্বালানি—ফসল হুমকির মুখে জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ—সেনবাগে খাল কাটার কাজ শুরু ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ায় এমপির নির্দেশ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন নীরব চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জয়েন্ট স্টক থেকে সরকারি নিবন্ধিত হলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, গাজীপুর জেলা কমিটির পক্ষ হতে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি মিজানুর রহমান চৌধুরী

  • প্রকাশকাল: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :

দেশের সাংবাদিক সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক: সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির-প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডিপিসি টিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : ‘মোঃ দেলোয়ার হোসেন’ দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাংবাদিকদের জন্য কাজ করে যাচ্ছেন। এই হিসেবে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ও অনুমোদন পেয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সম্প্রতি Registrar of Joint Stock Companies

and Firms Bangladesh (জয়েন্ট স্টক) কর্তৃক সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন, ১৮৬০ এর আওতায় সংগঠনটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধন নম্বর: S-14517/20261

এই অনুমোদনের মাধ্যমে সংগঠনটি এখন আইনগত ভিত্তিতে সারা দেশে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ উপলক্ষে গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষভাবে শুভেচ্ছা বিনিময় করা হয় মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে, যিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সাংবাদিকদের মূল্যায়ন ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন,

“সাংবাদিকরা জাতির বিবেক। তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের এই সরকারি অনুমোদন দেশের সকল সাংবাদিক ভাই-বোনদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, সংগঠনের মাধ্যমে তৃণমূল সাংবাদিকদের আইনি সহায়তা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই অনুমোদনের ফলে দেশের সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং পেশাগত নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ