1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক ডিজেল-পেট্রোলের অভাব, বিদ্যুতের ঘাটতি ও বাড়তি দামে জ্বালানি—ফসল হুমকির মুখে জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ—সেনবাগে খাল কাটার কাজ শুরু ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ায় এমপির নির্দেশ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন নীরব চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নেত্রকোনায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশকাল: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
নেত্রকোনায় ৯৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

বুধবার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির মোহনপুর বিওপিতে আট সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ড ইউনিয়নের রংপুর নামক স্থানে, সীমান্তের প্রধান পিলার ১১৮৮/৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৪০০ গজ দূরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং মালিক ছাড়াই সেখান থেকে ৯৫ বোতল ইন্ডিয়ান অফিসার্স চয়েস মদ জব্দ করা হয়।

জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ