1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

লক্ষীছড়ি জোনের অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও দেশীয় মদসহ দুই সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় লক্ষীছড়ি জোন (গুইমারা রিজিয়ন)-এর আওতাধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প পৃথক দুটি টার্গেটে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— মোঃ রফিক (৫৫), পিতা: আব্দুল মালেক এবং মোঃ মঈন উদ্দিন (৩৬), পিতা: আব্দুল মালেক। উভয়ের বাড়ি ধর্মপুর গ্রামে, ডাকঘর আজাদী বাজার, থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম।

অভিযান চলাকালে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, একটি .৩০৩ ক্যালিবার গুলি, একটি শটগানের গুলি, তিনটি ফায়ারকৃত শটগানের কার্তুজ, ১০০টি এয়ারগানের গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।

আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ