1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

গরু চুরির ১৫২ নম্বর আসামি : রাঙ্গা

  • প্রকাশকাল: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর।

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা থানা পুড়ল তারা নিজেরা যখন দ্বন্দ্ব করে তখন কোনো ওসির সাহস হয় তাদের বিপক্ষে গিয়ে অবস্থান নিবে? প্রশাসন অনেকটা লাল ফিতায় বন্দি। এতে জনগনের ক্ষতি হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে, গরু চুরির ১৫২ নম্বর আসামি করা হচ্ছে। অপরাধী হলে নিয়ম মাফিক আমারও বিচার হোক, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তারও বিচার হোক।

সোমবার(২৬ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম শহরে নির্বাচনী প্রাচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি। প্রতিদিন বাঁধার মুখে পড়ছি। কারা করেছে তা সকলে জানেন। এ ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তবে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে যাবে। প্রশাসন যদি এটাকে রুখতে না পারে, তবে নির্বাচন মূল্যহীন হয়ে পড়বে। সুতরাং প্রশাসনের উচিৎ এখনই পদক্ষেপ নেওয়া।

জাপার সাবেক মহাসচিব, আমরা তো দোসরই, আমরা তো নির্বাচনে অংশগ্রহন করেছি, আমরা আওয়ামী লীগের মন্ত্রী সভায় ছিলাম। তাদের সঙ্গে আমাদের আঁতাত ছিল। আমরা তো অস্বীকার করছি না। আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম। বড় অংশ নির্বাচনের বাইরে, আমরাও যদি বাইরে চলে যাই, তবে দেশে বড় শুন্যতা দেখা দেবে। তখন আগামী সরকারেরর স্থায়িত্ব নিয়েও কথা আসবে।

প্রশাসনের সমালোচনা করে রাঙ্গা বলেন, প্রশাসন কখনই নিরপেক্ষ থাকে নাই, বিভিন্ন কারণে তাদেরকে একটু সরে যেতে হয়। স্বাধীনতার পর থেকে একটি বারও নিরপেক্ষ ছিল না। এখনো নিরপেক্ষ রয়েছে বলে মনে হচ্ছে না। ডিসি ইউএনওরাও এখনো নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ