1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দান সমাবেশে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান ভাষণ প্রদান করবেন।

এই জনসভাকে সফল করার জন্য ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা আজ ২৫ জানুয়ারি রোববার সকাল ১০ টায় টাউনহলস্থ এডভোকেট তারেকস্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভৈরব- কুলিয়ারচর আসনে এমপি প্রার্থী শরীফুল আলম।সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা(দক্ষিণ) বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসন থেকে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (দক্ষিন)বিএনপির আহ্বায়ক মুক্তাগাছা আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলু,
ময়মনসিংহ জেলা(উত্তর) বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহের ফুলপুর- তারাকান্দা আসনে ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর আসনে এমপি প্রার্থী ইন্জিনিয়ার ইকবাল হোসেন।ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপির জেষ্ঠ্য নেতা কাজী রানা, ময়মনসিংহ দক্ষিণ আলমগীর মাহমুদ আলমগীর,ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ,বিএনপি নেতা এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী,
অধ্যাপক এনায়েত উল্লাহ, কোতোয়ালী
বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তাগন বলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন প্রথম বারের মতো ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বক্তব্য রাখবেন। সকল নেতাকর্মী সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছাস,উম্মাদনা, আবেগ ও ঢেউয়ের সঞ্চার হয়েছে। ওইদিন ময়মনসিংহ শহর মিছিলের নগরীতে পরিণত হবে।সার্কিট হাউস ময়দান কানায় কানায় ভরে উঠবে। বৃহত্তর ময়মনসিংহের সকল আসনেই বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ।

আরও বলেন এই সার্কিট হাউজ ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন।সভা শেষে নেতৃবৃন্দ সার্কিট হাউজ ময়দান পরিদর্শন করেন। সভার জন্য ৬২ বাই ৪০ ফুট মঞ্চ তৈরী করা হচ্ছে।উল্লেখ্য শনিবার মহানগর বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ