1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাবনার সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ মহড়া

  • প্রকাশকাল: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাবনার সদর উপজেলার দোগাছি, ভাড়ারা ও গয়েশপুর ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ মহড়া পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৫ জানুয়ারি ) সকাল থেকে এসব এলাকায় পুলিশ, সিভিল প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর সমন্বয়ে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় টহল কার্যক্রম, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং বিভিন্ন পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন করা হয়।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যৌথ মহড়া চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের নিরাপত্তামূলক তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ