1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশকাল: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক ৮০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হকের মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।

খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রক্রিয়া শুরু করেন।

এ বিষয়ে নিহতের ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার বিষয়ে তারা কিছুই জানতেন না।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ