1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে আল হাজ্ব আবুল হোসেন আজাদ।

  • প্রকাশকাল: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ

যশোরের কেশবপুরের পাজিয়ায় ধানের শীষের কাণ্ডারী আলহাজ্ব মোঃ আবুল হোসেন আজাদ বলেছেন বিএনপি সরকার গঠন করলে কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে উল্লেখ করে বলেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদের প্রিয় প্রতীক যেন বিজয় লাভ করতে পারে।
আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি। জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। এছাড়া আরো সমস্যা আছে। সকল সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
শুক্রবার সন্ধায় উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে বলেছেন শান্তি শান্তি শান্তি। আমরাও কেশবপুরে শান্তি শান্তি শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনাদের প্রচেষ্টায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই। এ দেশে আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে।
আবুল হোসেন আজাদ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫০ হাজার পরিবার স্বনির্ভর হয়ে উঠবে। নারীদের কর্মসংস্থানের ব্যাবস্থা নেওয়া হবে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পাবে। স্বল্প মূল্যে সার, বীজ, ডিজেল পাবে। এতে কৃষি খাতে বিপ্লব ঘটবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কেশবপুর হাসপাতালকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করা হবে। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করি।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমূখসহ নেতৃবৃন্দ। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপর দিকে, একই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বারুইহাটী, কাস্তা, গোপসেনা, রঘুরামপুর, মেহেরপুর গ্রামসহ ইউনিয়নের সকল গ্রামে গনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখসহ ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ