1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার; ৩টি বাইক উদ্ধার অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে আইন আছে আইনের প্রয়োগ নেই রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন

ভাতাও নয়,কর্মসংস্থানই হবে ব্যর্থ বেকারদের ভবিষ্যৎ-ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় আমীর

  • প্রকাশকাল: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
উত্তর বঙ্গের ঠাকুরগাঁওয়ে সংগঠনের একটি বিশাল জনসভায়  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা দেওয়া হবে না; বরং স্থায়ীভাবে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

ঠাকুরগাঁওয়ের শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে ঠাকুরগাঁও বড় মাঠ অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বেকাররা যাতে ভাতার জন্য অপেক্ষা না করে, নিজের পায়ে দাঁড়াতে পারে — সেই সুযোগ তৈরি করবো। বেকার ভাতা নয়, কর্মসংস্থানই হবে মান সম্মান ও আত্মনির্ভরতার পথ।” তিনি আরও বলেন,“উত্তরাঞ্চলের উন্নয়ন এখনো বাধাপ্রাপ্ত, কারণ দুর্নীতি ও অপশাসনের চক্র ছিন্ন করতে পারেনি সরকার। এই সঙ্কট থেকেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে; অথচ এই অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প একসময় দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারবে।তিন শর্তেই দেশ গড়বে জামায়াত: এমন কথায় তিনি বলেন, শক্ত ভিত্তিতে দেশ গঠনে তাঁর দল তিনটি মূল শর্তে সক্রিয় ভূমিকা নেবে: দুর্নীতি শূন্য সরকার: নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিগ্রস্ত কাউকে আশ্রয় দেবেন না। ন্যায়বিচার: সকল নাগরিকের প্রতি সমান ন্যায়ের নিশ্চয়ন। বৈষম্য নির্মূল: বৈষম্যের সকল রূপের বিরুদ্ধে গণভোটে “হ্যাঁ” ভোটে সিদ্ধান্ত গ্রহণ। তিনি জনসভায় বলেন, “কোনো একক দলই সামগ্রিক পরিবর্তন আনতে একা সক্ষম নয়; প্রকৃত গণ প্রতিনিধিরাই এই দেশকে সত্যিকার অর্থে  উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ