1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

ভূমিকম্পে রূপগঞ্জে রবিনটেক্স ভবন ফাটলের আতঙ্কে ৩ দিন ছুটি ঘোষণা

  • প্রকাশকাল: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার এ ওয়ান পোলার গার্মেন্টস ২৩ নভেম্বর রবিবার তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে ভবনে ফাটল দেখা দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। গার্মেন্টসের সকল ভবন নিয়োজিত প্রকৌশলীদের পরিদর্শন ও তত্ত্বাবধান শেষে কোন রকম জটিলতা না পাওয়া গেলে আগামী ২৭নভেম্বর যথারীতি গার্মেন্টস চালু করা হবে। গার্মেন্টসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে উপজেলার ভুলতার রবিনটেক্স গার্মেন্টসের তিনটি ভবনে ফাটল দেখা দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। তারা দফায় দফায় কাজে যোগদান না করে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় অবস্থান নেয়।
শ্রমিকরা জানায়, ভূমিকম্পে রবিনটেক্স কারখানার তিনটি ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। তাতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা কাজে যোগদান না করে অসন্তোষ প্রকাশ করে। গত ২২নভেম্বর শনিবার দ্বিতীয় দফা ভূমিকম্পে গার্মেন্টসের ভবনগুলো কেঁপে ওঠে। শ্রমিকেরা আতঙ্ক ও ভয়ে হুড়োহুড়িতে বের হওয়ার সময় পদপৃষ্ট হয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিনটেক্সের কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, গার্মেন্টসের দুইটি ভবনের মেঝের ও দেওয়ালের প্লাস্টারের আস্তরে ফাটল সৃষ্টি হয়েছে। বিষয়টি শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে তারা কাজে যোগদান করতে অনীহা প্রকাশ করে। পরিদর্শন শেষে সিভিল ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ফাটল শুধু প্লাস্টারের স্তরে, ভবনের কাঠামোগত অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। রবিনটেক্স চালু রয়েছে। তবে শ্রমিকদের উপস্থিতি কম।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ