1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

নজরুল বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগ ও ব্র্যাকের সেলপ-এর মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

  • প্রকাশকাল: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগ এবং ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে দ্বি-পাক্ষিক একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুরে টিপিএস বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষ-সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
টিপিএস বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন এবং ব্র্যাক সেলপ কর্মসূচির পক্ষে স্বাক্ষর করেন সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো জনপ্রিয় থিয়েটারকে একাডেমিক শিক্ষার সাথে সংযুক্ত করে সামাজিক উন্নয়ন ও গবেষণাকে আরও বিস্তৃত করা। চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান যৌথভাবে—
গবেষণা ও থিসিস কার্যক্রম
ইন্টার্নশিপ
ফিল্ড ভিজিট
স্ক্রিপ্ট রাইটিং
প্রশিক্ষণ ও সৃজনশীল বিনিময়
সম্মিলিত পারফরম্যান্স
ইত্যাদি কার্যক্রমে একসাথে কাজ করবে। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে ব্র্যাকের জনপ্রিয় থিয়েটার ও টিপিএস বিভাগের নাট্যচর্চা আরও সমৃদ্ধ হবে।
চুক্তিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে এক বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী শর্ত সংশোধন করে দীর্ঘমেয়াদে নবায়ন করার আশাবাদ ব্যক্ত করেন টিপিএস বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলা, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা, মো. আল্ জাবির, সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া, মো. মাজহারুল হোসেন তোকদার, প্রভাষক কৃপাময় কর ও রুদ্র সাওজাল।
এ ছাড়া ব্র্যাক সেলপ-এর সমন্বয়ক পলাশ কুমার ঘোষ, ব্যবস্থাপক কল্লোল বড়–য়া, জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মো. নূরুজ্জামান এবং জনপ্রিয় থিয়েটারের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ