1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশকাল: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক। এই পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করা যাবে।

সোমবার সিরাজদিখান উপজেলা ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো হয়, সে জন্য প্রশাসনের সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখানে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণের জন্য প্রস্তাবিত বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ