1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত ঠাকুরগাঁওয়ে চীনা সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশের অভিযান, সেনবাগে বিভিন্ন মামলার ৮ আসামি আদালতে প্রেরণ পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।। ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পাঁচবিবির যুবক আঙ্গুর চাষে সফল ভোলাহাটে কৃষি দপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত!! গোবিন্দগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বিএনপির মনোনয়ন পাননি সর্বাধিক রাজনৈতিক মামলার আসামি সোহেল

  • প্রকাশকাল: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলটির অন্যতম ত্যাগী ও মাঠের নেতা হিসেবে পরিচিত যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নাম সেই তালিকায় নেই। দলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিএনপির ভেতরে-বাইরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাবিব উন নবী খান সোহেল। বিভিন্ন সময়ে দলের পক্ষ থেকে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে বর্তমানে সারাদেশে সাড়ে চার শতাধিক মামলা রয়েছে—যা তাকে বিএনপির “সর্বাধিক রাজনৈতিক মামলার আসামি”র অবস্থানে রেখেছে।

তবে এবার মনোনয়নের তালিকায় তার নাম না থাকায় অনেক নেতা-কর্মী বিস্মিত হয়েছেন। দলীয় তৃণমূলের অনেকেই মনে করছেন, একজন ‘নির্যাতিত ও ত্যাগী’ নেতার মূল্যায়ন না হওয়া বিএনপির জন্য নেতিবাচক বার্তা হতে পারে।

বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সোহেল ভাই আন্দোলনের দিনগুলোতে মাঠে ছিলেন, আমরা সবাই জানি তার ভূমিকার কথা। এমন একজন নেতাকে বাদ দেওয়া অনেকের কাছেই বেদনাদায়ক।”

হাবিব উন নবী খান সোহেল নিজে এ বিষয়ে গণমাধ্যমে সরাসরি কিছু না বললেও তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি (সোহেল) দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ