1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার এসপিডিএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক রোগী ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস আলোচনা সভা ও দোয়া মাহফিল নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • প্রকাশকাল: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭ আসনে দলের একক প্রার্থী নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) দলের সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) সাবেক জেলা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী,রৌমারী ও চর রাজিবপুর) জেলা কমিটির অন্যতম সদস্য আজিজুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, ‘ কুড়িগ্রামের চারটি আসনে যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তৃণমূলও তাদেরকেই প্রার্থী হিসেবে চেয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী কেন্দ্র মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে। ভোটারদের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ