1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

সেনবাগে বৃত্তি পরীক্ষায় অনিয়ম–ভুল কেন্দ্র ও বিশৃঙ্খলায় সমালোচনা

  • প্রকাশকাল: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে “হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় চরম বিশৃঙ্খলা-ভুল কেন্দ্র, হয়রানির শিকার শিক্ষার্থী-অভিভাবক।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত “মরহুম হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫”-তে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের হয়রানির অভিযোগ উঠেছে।

অভিভাবকরা জানান, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশপত্রে কেন্দ্র হিসেবে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম থাকলেও পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানানো হয়, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়েন।

অনেকে বলেন, “একবার পরিবহন ভাড়া দিয়ে পাইলট স্কুলে আসার পর আবার দ্বিতীয়বার ভাড়া দিয়ে বালিকা বিদ্যালয়ে যেতে হয়। এতে ছোট ছোট শিক্ষার্থীদের মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে।”

সচেতন অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন মেধা বৃত্তি পরীক্ষার নামে বিশৃঙ্খলা আমরা আগে কখনো দেখিনি। মনে হচ্ছে ব্যবস্থাপনা ঠিকভাবে না করে বৃত্তি পরীক্ষার নামে অর্থ লুটেপুটে খাওয়ার পায়তারা চলছে।”

অভিভাবকদের অনেকে অভিযোগ করেছেন, পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের শৃঙ্খলাও বজায় রাখা হয়নি; বিশৃঙ্খলার কারণে কয়েকজন অভিভাবক ক্ষুব্ধ হয়ে তাঁদের সন্তানদের নিয়ে ফিরে যান।

তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এভাবে নানা নামে-বেনামে বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সময়, অর্থ ও মানসিকতার ক্ষতি করা হচ্ছে-এর দ্রুত প্রতিকার জরুরি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ