1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেগমগঞ্জে পুলিশের চেকপোস্টে যুবক আটক, ৩ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার. পটুয়াখালী ভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা: রেল উপদেষ্টা

  • প্রকাশকাল: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক
সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ