1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে অনুদান ও সামগ্রী বিতরণ

  • প্রকাশকাল: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা সেনা জোন সদরস্থ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি।

এ সময় দুইজন নারীকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পানির ট্যাংক, একটি মাদ্রাসাকে বৈদ্যুতিক ফ্যান, এবং গৃহনির্মাণে সহায়তার জন্য ১৭ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের হাতে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন,
“সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করে না, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের অঙ্গীকার।”

উপকারভোগীরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতি আরও বৃদ্ধি করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ