1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২০ অক্টোবর সোমবার ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যানের বিকল্প নেই। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যই শক্তি তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে।

তিনি আরও বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে আমরা শুধু উন্নয়নের অগ্রগতি নয়, জনগণের জীবনমান ও সামগ্রিক কল্যাণের চিত্রও সঠিকভাবে নিরূপণ করতে পারি। এজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

উক্ত র‍্যালী ও আলোচনা সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ