1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ওয়ারীর ‘গডফাদার’ অটো সজলসহ ৪ জন গ্রেপ্তার: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর

মহামতি গৌতম বুদ্ধ কখনো যুদ্ধকে সমর্থন দেননি বলেই ‘অহিংসা পরম ধর্ম’ নীতির কথা বলেছেন : রুবেল বড়ুয়া

  • প্রকাশকাল: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেছেন – মহামতি গৌতম বুদ্ধ কখনো যুদ্ধকে সমর্থন করেননি, তাই তিনি “অহিংসা পরম ধর্ম” নীতিতে বহুজন সুখায়-বহুজন হিতায় কামনায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। তাই বহুজন সুখায় ও হিতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এজন্য সকলকে মহামতি গৌতম বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন যাপন করতে হবে।

তিনি আজ ১৯ অক্টোবর রবিবার বিকালে বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে উল্লেখিত কথাগুলো বলেন।

করল সুমঙ্গল বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধক ছিলেন-জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির।

আশির্বাদক ছিলেন- ভদন্ত প্রজ্ঞাসার মহাস্থবির, ভদন্ত পি লোকানন্দ মহাস্থবির, ভদন্ত শরণসেন মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, ভদন্ত জিনপ্রিয় মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন চট্টগ্রাম বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত বোধিমিত্র মহাস্থবির।

বিহারের উপাধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষুর সাবলিল উপস্থাপনায় এতে মূখ্য আলোচ্যক ছিলেন উত্তর হাসিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থের। ধর্মদেশক ছিলেন- ভদন্ত শুভানন্দ থেরো, ভদন্ত দীপানন্দ থেরো, ভদন্ত সুৃমনশ্রী ভিক্ষু।

অবসরপ্রাপ্ত পুলিশ খোকন বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবরে এতে বিশেষ অতিথি ছিলেন- দানশীল ব্যক্তি কমল বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক ডা: মিহির বরণ বড়ুয়া।
সভাশেষে বিশ্বশান্তি কামনায় প্রদীপ পূজা-ফানুস উত্তোলন ও বুদ্ধ সংকীর্তন পরিবেশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ