1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজের ১০ দিন পর চৌমুহনীতে উদ্ধার মাদ্রাসা ছাত্র মেহেরাব ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!! অনেক উপকারী ফল তেতুল লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন রাউজান থানায় এলজি এক রাউন্ড গুলি ,চোরা সহ গ্রেফতার কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন বিমানবন্দরে আটক, রয়েছে একাধিক মামলা এদের মত পিতাদের কঠোর বিচার হওয়া উচিত জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব…আল্লামা ইমাম হায়াত

যুক্তরাষ্ট্রে চাকরি গেল হাজারো সরকারি কর্মীর, শাটডাউনের অজুহাত দিল ট্রাম্প প্রশাসন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
শাটডাউনের (অচলাবস্থা) পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। আর এই সিদ্ধান্তের জন্য ডেমোক্র্যাটদেরই দায়ী করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাঁর প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কতজন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়।

শাটডাউন বলতে বোঝায় সরকারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া বা অচল হয়ে পড়া। কারণ, সরকার পরিচালনা করতে যে অর্থের প্রয়োজন পড়ে, তা অনুমোদন করছে না কংগ্রেস।

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুতে ট্রাম্পের সংকোচন অভিযানের অংশ হিসেবে প্রায় তিন লাখ ফেডারেল কর্মী চাকরিচ্যুত হওয়ার তালিকায় ছিলেন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘ওরা (ডেমোক্র্যাটরা) বিষয়টা শুরু করেছে।’

তিনি ছাঁটাইকে ‘ডেমোক্র্যাটকেন্দ্রিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন। ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা রাখলেও সরকারি তহবিল অনুমোদনের জন্য সিনেটে ডেমোক্র্যাটদের ভোটের প্রয়োজন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ