1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে ভান্ডারিয়া উপজেলার শাহীন সিকদারের ৫ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে তোলপাড়

  • প্রকাশকাল: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক মুক্তির লড়াই পত্রিকার “বিশেষ সংবাদদাতা” পরিচয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় শাহীন সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি, ভুয়া সংবাদ প্রকাশ ও ব্ল্যাকমেইলের গুরুতর অভিযোগ উঠেছে। খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিব উল্লাহ রানা এবং স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মোঃ আব্দুল হাই সিকদারের ছেলে শাহীন সিকদার নিজেকে সাংবাদিক পরিচয়ে ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে কথিতভাবে “সংবাদপত্রের প্রতিনিধি” পরিচয়ে একটি ব্ল্যাকমেইলিং চক্র পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি দিঘীনালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিব উল্লাহ রানার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ তৈরি করে শাহীন সিকদার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।কাজী হাবিব উল্লাহ রানা বলেন,

“শাহীন সিকদার সরাসরি আমাকে ফোন করে টাকা দাবি করেছে। বলেছে, টাকা না দিলে আমার বিরুদ্ধে নেতিবাচক নিউজ প্রকাশ করবে। আমার কাছে কল রেকর্ডসহ সব প্রমাণ রয়েছে, এবং আমি শিগগিরই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।”

এ ঘটনায় দিঘীনালা উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়— শাহীন সিকদার শুধু কাজী হাবিব উল্লাহ রানা নয়, বিএনপির আরও বেশ কয়েকজন নেতা ও কর্মীর কাছ থেকেও চাঁদা দাবি করেছে। কেউ টাকা না দিলে তাদের নাম-ছবি বদলে একই নিউজ বিভিন্ন ভুয়া অনলাইন পোর্টালে ছড়িয়ে দিয়েছে। দল এ ধরনের হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

শাহীন সিকদারের এলাকার বিএনপি নেতা ইমাম হোসেন তালুকদার বলেন,

 “আমাদের এলাকায় শাহীন সিকদারকে সবাই ধান্দাবাজ হিসেবে চেনে। সে বেশিরভাগ সময় ঢাকায় থাকে এবং তার সঙ্গে একটি গ্রুপ কাজ করে, যারা ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিতে জড়িত।”

আরেকজন জানান,
“আওয়ামী লীগ সরকারের সময় সে প্রভাব খাটিয়ে অনেককে হয়রানি করেছে। পরে নতুন সরকার আসার পর নিজেকে সাংবাদিক সাজিয়ে মাঠে নামে।

ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু বলেন,শাহীন সিকদারকে আমি চিনি।কিন্তু সে সাংবাদিকতা করে এটা আমার জানা নেই।শাহীন সিকদার আমাদের তালিকাভুক্ত কোন সাংবাদিক না।

স্থানীয় সচেতন মহল মনে করছে, শাহীন সিকদারের মতো তথাকথিত সাংবাদিকদের কারণে পেশাদার সাংবাদিকতা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এক সিনিয়র সাংবাদিক বলেন,

“যারা সংবাদপেশাকে ঢাল বানিয়ে অপরাধ মূলক কাজ করে, তারা শুধু মানুষকেই নয়, পুরো সাংবাদিক সমাজকেই কলঙ্কিত করছে।”

সচেতন নাগরিক ও সাংবাদিক নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন— সাংবাদিকতার নাম ভাঙিয়ে যারা প্রতারণা, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে সংবাদপেশায় নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এই বিষয়ে শাহীন সিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ