1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

কালিয়াকৈর নৌকা ডুবি নিহতের পরিবারের হাতে চেক তুলে দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহামেদ

  • প্রকাশকাল: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

শাকিল হোসেন,কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে নৌকা যোগে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে নিহত দুই শিশুর পরিবারকে চেক প্রদান করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহমেদ।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২:৩০টায় নিহত দুজনের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা নিবার্হী কর্মকর্তার সহযোগিতায় নিহত অঙ্কিতা ও তন্ময়ের বাবার হাতে মোট ৫০ হাজার টাকার চেক তুলে দেন নিবার্হী কর্মকর্তা কাউসার আহামেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা জাকারিয়া আলমসহ কর্মকর্তা ও কর্মচারীরা বৃন্দ।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, নিহত দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈর প্রতিমা বিসর্জন দিতে এসে নৌকা ডুবে অঙ্কিতা ও তন্ময় দুজন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইর তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।

শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে এক নৌকায় ১৫ থেকে ২০ জন লোক ছিল। সন্ধ্যা ৭:২০টায় দিকে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি নৌকা পানির নিচে ডুবে যায়। সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় ২জন সাতার না জানায় দুইটি শিশু উপড়ে উঠতে পারেনি পরে পরিবার ও ফায়ার সার্ভিস ডুবুরি দল খোঁজাখুঁজি করে পর তার দুজনই নিখোঁজ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ