1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগের ৫জন সহ সারাদেশে ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বিএনপি দল থেকে বহিষ্কার আদেশ জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,বিভিন্ন দপ্তরে অভিযোগ পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্যমূলক সাক্ষাৎ কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন গাউছিয়া শাহাজাহান মঞ্জিলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান

ঢাকার কাছে রূপগঞ্জের দাউদপুরে নয়নাভিরাম লাল শাপলার বিল: প্রকৃতিপ্রেমীদের এক নতুন গন্তব্য

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আবু সাঈদ চৌধুরী:
ঢাকার কাছে রূপগঞ্জের দাউদপুরে নয়নাভিরাম লাল শাপলার বিল: প্রকৃতিপ্রেমীদের নতুন গন্তব্য
রাজধানী ঢাকার অতি নিকটে রূপগঞ্জের দাউদপুরে রয়েছে নয়নাভিরাম লাল শাপলার বিল। ঢাকার আশপাশে এত বড় লাল শাপলার বিল আর কোথাও নেই। প্রায় ৯০০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই শাপলা বিল। শুধু লাল শাপলা নয়, এখানে পদ্মফুলও রয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে মাত্র ৪০ মিনিটের পথ। সকালে গিয়ে দুপুরেই ফিরে আসা যায় এই অপার সৌন্দর্য উপভোগ করে।

দাউদপুরের জিন্দা পার্ক থেকে মাত্র ৫ মিনিট দূরেই শুরু হয় শাপলা বিল। মূলত শাপলা বিলকে কেন্দ্র করে ‘শাপলা রিসোর্ট’ নামে দুটি স্পট গড়ে উঠেছে। প্রথম স্পটে শাপলার সংখ্যা কম হলেও দ্বিতীয় স্পটে রয়েছে অসংখ্য শাপলা। স্থানীয় লাউয়াল ও আড়িয়াল বিলের ৯০০ বিঘা জমিতে ফোটে এই শাপলা ফুল। লাল শাপলার পাশাপাশি সাদা ও বেগুনি শাপলাও দেখা যায়, যদিও সংখ্যায় তারা অনেক কম। এখানেই রয়েছে পদ্মফুলের সমারোহ।

কথা প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন বলেন, বর্ষার চার মাস এখানে লাল শাপলা ফোটে। লাউয়াল, আড়িয়াল ও পুরাকুরা বিলে প্রায় হাজার বিঘা জমিতে ফোটে এই শাপলা।

তিনি আরও বলেন, পর্যটকদের ঘোরানোর জন্য তাঁর রিসোর্টে ৬টি নৌকা রয়েছে। এসব নৌকার প্রতি ঘণ্টার ভাড়া ৩০০ টাকা। তবে শাপলা বিল দেখতে হলে সকাল ৭টার মধ্যে পৌঁছাতে হয়, কারণ সকাল ৯টার পর ফুলগুলো বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ