1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ওয়ারীর ‘গডফাদার’ অটো সজলসহ ৪ জন গ্রেপ্তার: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর

ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী অপুর ৩টি পূজা মন্ডপ পরিদর্শন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ -২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এস. এ. অপু সন্ধ্যায় ভোলাহাট উপজেলার বিভিন্ন সারদীয় দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় ভোলাহাট উপজেলার পূজামন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি এবং থাকবো। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।

তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে জানান। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাওসারুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা যুবদল শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও সিনিয়র সহ-সভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, জামবাড়ীয়া ইউনিয়ন যুবদল সেক্রেটারী মোঃ শামীম রেজা, চাঁপাইনবাবগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সৈয়দ মুনিরুল ইসলাম রঞ্জু, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর সেক্রেটারী এ.এইচ.এম.এম জামাল (বাচ্চু), উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. এস এ অপু সারদীয় দূর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করেন। পাশে-উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিতির দৃশ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ