1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পত্নীতলা উপজেলায় আগ্রাদ্বিগুণ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক। ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা ডিবি পুলিশের থাবায় মাদক ব্যবসায়ী গাজীপুরের বোর্ডবাজার জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদৈর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? আলমারির ভেতরে বিষাক্ত সাপ, ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতিত্বে করেন মুঃ আব্দুর রহিম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

সেই পুরোনো লুকে মুগ্ধতা ছড়ালেন শাবনূর

  • প্রকাশকাল: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এখনও তার নাম ঢালিউডে সমান গুরুত্ব রাখে। তবে এ জগৎ ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন দূর দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে। তবে দূরদেশে থাকলেও দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন চিত্রনায়িকা।

শোবিজে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অভিনেত্রী। ঘরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত ও দর্শকের সঙ্গে সে মুহূর্তগুলো শেয়ার করতে ভালোবাসেন এ চিত্রনায়িকা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কয়েকটি ছবি পোস্ট করেছেন শাবনূর। সেখানে শাবনূরকে দেখা যাচ্ছে সেই নব্বই দশকের স্নিগ্ধ লুকে। সাদা রঙের হাতকাটা গাউনে মিষ্টি হাসিতে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘রোদ, ফুল এবং ভালো অনুভূতি।’

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ