1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবির সাবেক ফুটবলাররা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা লোহাগাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে মৌলানা আবুল কাশেম নিহত হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর প্রদান চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমতলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় দশ গ্রামের মানুষের স্বস্তি, দূর হয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের ভোগান্তি আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা পাঁচবিবি ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাবেক ফুটবলাররা স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী

আওয়ামী সন্ত্রাসীদের তা-বে বিএনপির কর্মীরা রেহাই পায়নি- রুহুল কবির রিজভী

  • প্রকাশকাল: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে বিএনপির নেতা কর্মীরা রেহাই পায়নি। শেখ হাসিনা বলেছিলেন- দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করো। এমন রক্ত পিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিলেন। পত্র-পত্রিকায় ও অডিও রেকর্ডে তাদের এমন কথোপকথন দেশবাসী শুনেছে। ২৭ সেপ্টেম্বর শনিবার আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দোলন ভুঁইয়াকে দেখতে তার ভুলতা ইউনিয়নের আতলাশপুর গ্রামের বাড়িতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা দোলন ভুঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে দোলনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল দোলনের বাড়িতে আসেন। আহত ছাত্রদল নেতা দোলনের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা তাঁরা পৌঁছে দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪সেপ্টেম্বর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলায় দোলন ভুঁইয়া মারাত্মকভাবে আহত হন। ভূমিদস্যু কাওসারের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা দোলন ভুইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ