1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ফ্রিজে বাসি বিরিয়ানি-তেহারি, কাচ্চিতে নিষিদ্ধ কেওড়া জল; নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি! যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার! খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।।

  • প্রকাশকাল: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, কলাপাড়া, পটুয়াখালীর আয়োজনে এ সমাপনী অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খাঁন।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক’র সঞ্চালনায় এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুয়াকাটা মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি জহিরুল ইসলাম মিরন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর সহকারী শিক্ষক মো.মাহমুদুল হাসান এবং লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো.আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন আরামগঞ্জ আলীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোর্সেদুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শরীরচর্চা শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা। বক্তব্য শেষে সকল ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান বলেন, ক্রীড়াই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। শিক্ষার্থীদের মানসিক বিকাশের অন্যতম হাতিয়ার এই খেলাধুলা। ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া পটুয়াখালী জেলা পর্যায়ে অংশ নিতে সকল চ্যাম্পিয়নদের দিক নির্দেশনা প্রদান করেন এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ