1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করছে জুম্ম ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদসহ আরও তিনটি সংগঠন সংহতি জানিয়ে মাঠে নেমেছে।

অবরোধের শুরুতেই শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা এবং গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। কোথাও কোথাও গাড়ি লক্ষ্য করে গুলতি নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে সড়কে আতঙ্ক তৈরি হয় এবং যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে সকাল থেকেই দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পাশাপাশি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবার হলেও বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। ব্যবসায়ীরা জানান, সড়ক অবরোধের কারণে বেচাকেনা প্রায় অচল হয়ে পড়ে।

তবে পৌর শহরের অভ্যন্তরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যান চলাচল শুরু হয় এবং কর্মচাঞ্চল্য ধীরে ধীরে বাড়তে থাকে। সকাল থেকে যে আতঙ্ক বিরাজ করছিল, দুপুরের দিকে তা কিছুটা স্বাভাবিক হয়ে আসে।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, “শহরে ঢোকা নৈশ কোচগুলো নিরাপত্তা পাহারার মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।”

এদিকে ধর্ষণবিরোধী এই আন্দোলনের কারণে জেলার সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি দাবি আদায়ে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ