1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ

  • প্রকাশকাল: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাদের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ‘আজ সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও নাহিদের। কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারেননি তারা। এ অবস্থায় প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে ১৫ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১।’

তিনি আরও বলেন,‘এই মামলায় প্রসিকিউশন ৮১ জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছিল। এদের মধ্যে ৪৫ জনের সাক্ষ্য ইতোমধ্যে নেওয়া হয়েছে। ঐতিহাসিক পটভূমির প্রেক্ষাপট বর্ণনা করবেন এমন কয়েকজনের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। এরপর সিজার লিস্টের সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের পর আর সাক্ষ্য নেওয়া হবে না। প্রসিকিউশন মনে করে এই কয়েকজন সাক্ষীই মামলা প্রমাণের জন্য যথেষ্ট। এরপর আমরা যুক্তিতর্কে চলে যাব।’

তামিম আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধগুলো শুধু ২০২৪ সালের জুলাই মাসেই সংঘটিত হয়নি। এর শুরুটা হয়েছিল ২০০৯ সাল থেকেই, বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে। এই অপরাধগুলো করা হয়েছে; যা শেষ হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে।মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম বর্ণনা করবেন কীভাবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই অপরাধগুলো সংঘটিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ