1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

  • প্রকাশকাল: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। এর সঙ্গে অতিরিক্ত আরো ২০টি কেন্দ্র রাখা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ।
তিনি জানান, ভোটারদের সংখ্যা এবং কাঠামো বিশ্লেষণ করে কেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।
ভোটকক্ষের ক্ষেত্রেও নির্দিষ্ট অনুপাতে হিসাব করা হয়েছে। পুরুষ ভোটারদের জন্য ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারদের জন্য ৫০০ জনে একটি কক্ষ ধরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই হিসাবে পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে এবার মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
ইসি সচিব আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। এই খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে, তারা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসিতে আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।
আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে ইসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে ভোটগ্রহণের পরিকল্পনা করছে। সে লক্ষ্যে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ