1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঘামের গন্ধে দূরত্ব, মিছিলে আপন—এই কি রাজনীতির দর্পণ!? মনোহরদী থানা এলাকায় অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসবে সম্প্রীতির বার্তা পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিকদের ইফতার আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারেরপ্রতিবাদে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

পুরুষ সঙ্গীসহ মাহিয়া মাহি আটক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বরিশাল নগরীর পোর্ট রোডের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহিকে এক পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকেই শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা। খবরটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

জানা গেছে, ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতের দিকে। পুলিশের নিয়মিত চেকিং অভিযানে হোটেল রোদেলায় ঢুকে পড়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল। সেখানে একটি কক্ষে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায়।

তাদের সঙ্গে ছিলেন আরও একজন তরুণী। তাকেও পুলিশ সহযোগী হিসেবে আটক করে। সঙ্গের পুরুষকে স্বামী পরিচয় দিলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে পুলিশ তাদের থানায় নিয়ে যায় যাচাই-বাছাইয়ের জন্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, ‘হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। তারা ‘স্বামী-স্ত্রী’ বললেও বিষয়টি যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে নেই।’

মাহিয়া মাহি ও তার সহযোগীদের থানায় আনার খবরে একদল সংবাদকর্মী ছুটে যান হোটেল রোদেলার সামনে। কিন্তু তাদের ক্যামেরা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন মাহি ও তার সঙ্গীরা। চোখের সামনে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন মাহির সঙ্গীরা। কেউ কেউ হাত থেকে ক্যামেরা কেড়ে নিতে যান বলেও অভিযোগ উঠেছে।

টিকটকে নানা বিতর্কিত কনটেন্ট তৈরি করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছেন মাহিয়া মাহি। অশ্লীল ও বিতর্কিত ভিডিওর কারণে একাধিকবার নেটিজেনদের রোষানলে পড়েছেন। এবার হোটেল কাণ্ডে নতুন করে শুরু হলো তার বিরুদ্ধে সমালোচনার ঝড়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ