1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

ভোটের বাক্সে জামায়াত যে হাইপ তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নেই: রুমিন ফারহানা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ভোটের বাক্সে জামায়াতে ইসলামী যে হাইপ (উত্তেজনা বা প্রচার) তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নেই। তাদের রুট লেভেল পর্যন্ত কর্মী আছে। তাদের কর্মীরা তো শুধু কর্মী না, এক-একজন ক্যাডারের মতো। একেবারে জানবাজি রাখা কর্মী।
তাদের কাছ থেকে তারা একেবারে সঠিক তথ্যটা নিশ্চয়ই পেয়ে থাকে।
সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত বোঝে একটা মোটা দাগের সুষ্ঠু নির্বাচনে তারা আসলে কতটা আসন পেতে পারে, সেটার সঙ্গে হাইপের ডিফারেন্স (পার্থক্য) অনেক। তাই তারা চায় নির্বাচন যত দেরি হবে, তাদের জন্য ততই সুবিধা।তারা তো বিএনপিকে ম্যালাইন (নেতিবাচক প্রভাব) করার প্রজেক্ট হাতে নিয়েছে। তারা আশা করছে এটা বাস্তবে হবে কি না তা একমাত্র সময়ই বলতে পারে।’

তিনি আরো বলেন, ‘যদি পিআর পদ্ধতি হয়; আপনি মোট জনসংখ্যার ৫১ শতাংশ ভোট না পান তাহলে তো আপনি সরকার-ই গঠন করতে পারবেন না। টু-থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধনের মেজরিটি আসা তো সম্ভবই না।
৫১ শতাংশ ভোট আপনাকে পেতে হবে কেবলমাত্র একটা সরকার গঠনের জন্য।’
রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশে কোনো পলিটিকাল পার্টির কখনোই ৫১ শতাংশ পর্যন্ত ভোটার গেছে এরকম নজির নেই। তাহলে যেটা হবে একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে। তখন জামায়াতের দরকষাকষিটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। একদিকে তাদের আসনসংখ্যা অনেক বেড়ে যাবে।

যদি ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট (পছন্দের প্রার্থীর জন্য একটি ভোট) হয় তারা ২০টা আসন পেত। পিআর পদ্ধতিতে তারা ৭০-৮০টা আসন পেয়ে যাবে। তাদের একটা শক্ত দরকষাকষির জায়গা তৈরি হবে। কিন্তু দেশের অবস্থা হবে সাড়ে সর্বনাশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ